সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডরাঙামাটি শহরের কাটাপাহাড় এলাকায় অগ্নিকাণ্ডে দুটি ঘর ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারগুলোর দাবি। জানা গেছে, গতকাল ভোর পাঁচটার দিকে কাটাপাহাড় এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শান্তি লাল চাকমা ও চিকিত্সক মংক্য সিংয়ের ঘরে আগুন লাগে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর আগেই ঘর দুটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকল কর্মীরা জানান। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিবয়লার বিস্ফোরণেবগুড়ার শেরপুরে বয়লার বিস্ফোরণে শিশুসহ চারজন আহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার সাধুবাড়ী ফাঁসিতলা এলাকায় মাসুদ অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। মিলের মালিক মাসুদ সরকার জানান, ধান সিদ্ধ করার সময় ভুলবশত বয়লারের গ্যাস বের হওয়ার লাইন বন্ধ থাকায় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এ সময় গরম পানিতে শ্রমিকেরা ঝলসে যান। আহত ব্যক্তিরা হলেন কালু প্রাং, ইসমাইল হোসেন, ইছাহাক আলী ও মিনহাজ। শেরপুর (বগুড়া) প্রতিনিধি বনদস্যু গ্রেপ্তারনোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলের দুর্ধর্ষ বনদস্যু নূর আলম কমান্ডারকে পুলিশ গত সোমবার সুবর্ণচর উপজেলার সেলিমবাজার থেকে গ্রেপ্তার করেছে। চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) চিরঞ্জিত্ দাস জানান, তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে চরজব্বার থানায় ডাকাতির চেষ্টা ও দ্রুত বিচার আইনে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নোয়াখালী অফিসলাশ হস্তান্তরদিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী শহিদুল ইসলামের (২০) লাশ বিডিআরের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তের শূন্য রেখায় গতকাল সন্ধ্যায় বিডিআর ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর করা হয়। নিহত ব্যক্তির বাড়ি উপজেলার উত্তর দাউদ গ্রামে। বিডিআরের দাউদপুর ক্যাম্পের নায়েব সুবেদার আবদুল মতিন জানান, শহিদুল রোববার রাতে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফের গুলিতে নিহত হন। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঅস্ত্র উদ্ধারবরিশাল নগরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাস থেকে পুলিশ গতকাল মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, হাতেম আলী কলেজের পোস্ট অফিসের বাথরুমে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে। বরিশাল অফিস