সংক্ষেপে সারা দেশ
যাবজ্জীবন কারাদণ্ডযশোরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ শামছুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের শরিফুল ইসলাম, আবদুর রহিম ও হীরা। তাঁদের মধ্যে রহিম ও হীরা পলাতক। ২০০৭ সালের ১২ নভেম্বর শহরের খাজুরা স্ট্যান্ড বস্তির এক কিশোরী ধর্ষণের শিকার হয়। যশোর অফিসমানববন্ধন দেশব্যাপী স্কুল-কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল মানববন্ধন পালিত হয়েছে। বেসরকারি সংস্থা সুইফট এবং স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের সহযোগিতায় খুলনা মহানগরের পিকচার প্যালেস মোড়ে আয়োজিত এক কর্মসূচিতে বক্তারা বলেন, সারা দেশে উদ্বেগজনকহারে স্কুল-কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা ঘটছে। ইভ টিজিং বন্ধে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। নিজস্ব প্রতিবেদক, খুলনাগ্রেপ্তারপাবনার আটঘরিয়া উপজেলার সুজাপুর গ্রামে গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রাজাই উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, তিনি আটঘরিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ-এমএল) সক্রিয় সদস্য। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল করিম জানান, রাজাইয়ের বিরুদ্ধে হত্যাসহ ১২টি মামলা রয়েছে। পাবনা অফিসঅ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। হলের সাবেক, আবাসিক ও অনাবাসিক ছাত্রীদের এই অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার আহ্বান জানিয়েছে অ্যাডহক কমিটি। যোগাযোগ করতে হবে ড. রওশন আরা ০১৯১১-০১৯০২০, ফরিদা প্রধান ০১৯১৩-৫০৩১৮১, মরিয়ম বেগম ০১৫৫২-৪২৪২০৫, সুলতানা ফেরদৌস আরা ০১৭১৫-১৮৬০৫৯। বিজ্ঞপ্তি।কুপিয়ে জখমফরিদপুর জেলা প্রশাসকের গাড়িচালক দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। শহরের টেপাখোলা এলাকার সরকারি ইয়াছিন কলেজের কাছে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে একটি মোবাইল ফোনসেট চুরির ঘটনার জের ধরে অলি নামের এক যুবক গতকাল দেলোয়ারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। ফরিদপুর অফিসশিশুর মৃত্যুবরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী কোয়ার্টারসংলগ্ন ডোবায় ডুবে গতকাল দুটি শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো রোহান (২) ও রাব্বি (৩)। পারিবারিক সূত্রে জানা গেছে, কোয়ার্টারসংলগ্ন বাসিন্দা জাফর খানের ছেলে রোহান ও শ্যালিকার ছেলে রাব্বি খেলার ছলে ডোবায় পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরিশাল অফিস