সংক্ষেপে সারা দেশ
পাসপোর্টবরিশালে গতকাল বৃহস্পতিবার যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন হয়েছে। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান সিকদার এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন, এর মাধ্যমে পাসপোর্টের ক্ষেত্রে জালিয়াতির দিন শেষ হয়ে যাবে। মেশিন রিডেবল পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহম্মদ রেফায়েতুল্লাহ এই পাসপোর্টের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভাগীয় কমিশনার নুরুন্নবী তালুকদার, ডিআইজি বিনয় কৃষ্ণ বালা ও পুলিশ কমিশনার আবদুর রহিম উপস্থিত ছিলেন। বরিশাল অফিসমানববন্ধনকুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবিতে গতকাল মানববন্ধন ও সমাবেশ করেছে নগরবাসী। শহরের কান্দিরপাড়ের পূবালী চত্বরে কুমিল্লাবাসীর ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন আমীর আলী চৌধুরী, জোহরা আনিস, শাহ মো. আলমগীর খান, জাকির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও লোকবল থাকা সত্ত্বেও তিন যুগ ধরে বন্ধ রয়েছে কুমিল্লা বিমানবন্দর। বর্তমানে শুধু রানওয়ে মেরামত করলেই বিমানবন্দর চালু করা সম্ভব। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাপুনর্মিলনীচট্টগ্রামের প্রাচীন বিদ্যাপীঠ পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উত্সবের উদ্বোধন করা হবে। দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে রক্তদান, বৃক্ষরোপণ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণা। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিটাইলস আটকলালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর এলাকা থেকে গত বুধবার রাতে ভারতীয় গ্রানাইড স্লাভ টাইলস-বোঝাই মালিকবিহীন দুটি ট্রাক আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার (কাস্টমস) হামিদুল হক জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক থেকে ট্রাক দুটি আটক করা হয়েছে। লালমনিরহাট প্রতিনিধিভারতীয় নাগরিকচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বুধবার রাতে বিএসএফের গুলিতে তমির হোসেন (৩৫) নামে এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাঁর বাড়ি ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার গোপালগঞ্জে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ