সংক্ষেপে সারা দেশ
উদ্ধারবগুড়া শহরতলির গোদারপাড়া চারমাথা এলাকায় গত বৃহস্পতিবার একটি বাস থেকে ৮৩ বোতল ফেনসিডিল ও বিভিন্ন ধরনের ভারতীয় মোটরের যন্ত্রাংশ উদ্ধার করেছেন র্যাব-১২-এর সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এঁরা হলেন অখিল চন্দ্র শীল, মেহেদী হাসান ও মিজানুর রহমান। র্যাব জানায়, দিনাজপুরের হিলি থেকে রেহেনা পরিবহনের একটি বাস থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, বগুড়াশ্রমিকের মৃত্যুকুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় গতকাল শুক্রবার পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে আলমগীর হোসেন (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নুর ইসলাম (২৫) নামের আরও এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার পুলিশ জানায়, পূর্ব মজমপুর এলাকার ব্যবসায়ী আবদুল মালেকের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এ ঘটনা ঘটে। আলমগীরের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। কুষ্টিয়া অফিসপ্রতিহতের দাবিএকাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির খুলনা জেলা শাখার সম্মেলনে বক্তারা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র ও প্রচারণা চলছে। জনমত সংগঠিত করে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। খুলনার বিএমএ মিলনায়তনে গতকাল বিকেলে এ সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন শেখ বাহারুল আলম। অতিথি বক্তা ছিলেন বিচারপতি গোলাম রব্বানী, শাহরিয়ার কবির, কাজী মুকুল, মোস্তফা রশিদী প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, খুলনামুক্তিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকা থেকে সাকিব মিয়া (৪৫) নামের বাংলাদেশি এক কৃষককে অপহরণের পর গতকাল শুক্রবার ফেরত দিয়েছে বিএসএফ। সাকিবের বাড়ি উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-শাহপাড়া গ্রামে। ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, ভারতের মালদহ জেলার দৌলতপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানেরা গতকাল সকালে বাংলাদেশের ১০০ গজ ভেতরে ঢুকে সাকিবকে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি দিলে বিকেলে সাকিবকে ফেরত দেয় বিএসএফ। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ