সংক্ষেপে সারা দেশ
ফ্যামিলি নাইট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব ফ্যামিলি নাইট উদ্যাপন করেছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা, হৈমন্তী রক্ষিত দাশ ও রাশেদের গান। ছিল প্রেসক্লাবের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, অনন্য বড়ুয়া ও তাঁর দল এবং স্বপন দাশ ও তাঁর দলের নাচ। অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম চেম্বারের সাবেক সহসভাপতি মাহবুবুল আলম তালুকদার, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, শিল্পপতি সৈয়দ সিরাজুল ইসলামসহ ১০ জনকে আজীবন দাতা সদস্য সম্মাননা দেওয়া হয়। সব শেষে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। চুয়েট প্রতিনিধিআসামি গ্রেপ্তারচাঁদপুরের শাহরাস্তিতে ট্রাকচালক হারুন অর রশিদ খুনের মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার টামটা ইউনিয়নের রাঢ়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মান্নান, হুমায়ূন, জহির ও মনির। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত উল্যাহ জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গত ১৪ এপ্রিল রাতে উপজেলার আজাগরা রাস্তার মাথায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে হারুনকে হত্যা করে তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিমামলাছাড়পত্র না নেওয়া এবং পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনটি শিপইয়ার্ডের বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাব গতকাল রোববার এ মামলা করেন। শিপইয়ার্ডগুলো হলো মাহিন শিপ ব্রেকিং ইয়ার্ড, আম্বিয়া শিপইয়ার্ড ও রহমান শিপইয়ার্ড। সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শহীদউল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি