সংক্ষেপে সারা দেশ
মাদকসহ গ্রেপ্তার ২ চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এঁরা হলেন আবদুল কাদির (২৮) ও নাদিয়া (৪০)। গত রোববার নগরের ডবলমুরিং থানার পূর্বমাদারবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ফেনসিডিলসহ কাদিরকে গ্রেপ্তার করা হয়। আর খুলশী থানার নিউ শহীদ লেন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ কার্টন বাংলা মদসহ নাদিয়াকে র্যাব গ্রেপ্তার করে। র্যাব জানায়, কাদির ও নাদিয়া চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। চুয়েট প্রতিনিধিপ্রেস ফ্রিডম ডে সাংবাদিক হত্যার বিচার ও নির্যাতন বন্ধের দাবি জানানোর মধ্য দিয়ে গতকাল সোমবার নোয়াখালীতে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ পালিত হয়েছে। এ উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে দুপুরে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ আবদুল মমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ। নোয়াখালী অফিসইভ টিজিং প্রতিরোধে ইভ টিজিং প্রতিরোধে এবং নারীদের অধিকার রক্ষায় বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে ফরিদপুর জেলা প্রশাসন। গত রোববার থেকে এ ব্যাপারে তারা মাইকিংয়ের মাধ্যমে প্রচারাভিযান শুরু করেছে। এ ব্যাপারে জেলা প্রশাসন, পুলিশ এবং র্যাবের সমন্বিত উদ্যোগে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’ জেলা তথ্য কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ২৯ এপ্রিল এ ব্যাপারে গঠিত ১৫ সদস্যের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাইকিং করা হচ্ছে। ফরিদপুর অফিস