সংক্ষেপে সারা দেশ
জেএমবি সন্দেহেসাতক্ষীরা সদর উপজেলার পারকুকরালি গ্রাম থেকে পুলিশ গতকাল মঙ্গলবার জেএমবি জঙ্গি সন্দেহে আবদুল মান্নান (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা শহরতলির পারকুকরালিতে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান দাবি করেন, মান্নান জেএমবি জঙ্গি। তিনি জঙ্গিদের সংগঠিত করার চেষ্টা চালাচ্ছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মান্নান থানায় বসে জানান, তিনি কোনো গোপন সংগঠনের সঙ্গে জড়িত নন। তিনি জামায়াতে ইসলামীর একজন সমর্থক। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঅভিষেক চট্টগ্রাম কর আইনজীবী সমিতির ২০১০ সালের কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সমিতির সভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল-১-এর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক, কর কমিশনার সনজিত কুমার বিশ্বাস, মো. হায়দার খান ও সুলতান মাহমুদ। এ ছাড়া সমিতির সাধারণ সম্পাদক শওকতুল আলম, আনিসুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামমোটরসাইকেল চুরিপ্রথম আলোর যশোর অফিসের কাজে ব্যবহার করা মোটরসাইকেলটি সোমবার দুুপুরে চুরি হয়ে গেছে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি চুরির মামলা করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, যশোর শহরের এম এম আলী সড়কের মাইক পট্টির সমবায় ইউনিয়ন ভবনের প্রথম আলো কার্যালয়ের নিচতলার বারান্দা থেকে মোটরসাইকেলের তালা ভেঙে কে বা কারা হিরো হোন্ডা (স্পেলিন্ডার) মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ জানান, মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশি অভিযান চলছে। যশোর অফিস