সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাময়িক বহিষ্কারবাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিনা আক্তারকে মারধরের ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি খান মুজিবর রহমান জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মির্জা আজমের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার আজমল ও তাঁর সহযোগীরা রিনা আক্তারকে মারধর করেন। তিনি এখন ঢাকায় চিকিৎসাধীন। বাগেরহাট প্রতিনিধিভারতীয় নাগরিকব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে বাংলাদেশে আসার সময় বিডিআর সদস্যরা মঙ্গলবার রাতে ৯৮ বোতল ফেনসিডিলসহ শাহজাহান (৩২) নামের ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছেন। তাঁকে কসবা থানার পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালঘর গ্রামে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে গতকাল সকালে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিখুনযশোর শহরের রবীন্দ্রনাথ সড়কে গতকাল বুধবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন হানিফ এন্টারপ্রাইজের ইঞ্জিন মিস্ত্রি মো. রাসেল (২২)। নিহত ব্যক্তির বাড়ি ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ জানান, রাসেল গতকাল ভোরে রিকশাযোগে মনিহার চত্বরের হানিফ কাউন্টারে যাচ্ছিলেন। রবীন্দ্রনাথ সড়কে রানা স্টিল প্লাজার সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর পথরোধ করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। যশোর অফিসআসামি গ্রেপ্তারপাবনার বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার কিশোরী স্বপ্না হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি এহিয়া শেখকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। বেড়া থানার পুলিশ গত মঙ্গলবার বিকেলে রাজশাহীর বোয়ালিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ১৯৯৬ সালে এহিয়া শেখ তাঁর ভাগ্নি স্বপ্না খাতুনকে (১২) খুন করে ইছামতী নদীতে ফেলে দেন। ২০০৫ সালে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। এত দিন তিনি পলাতক ছিলেন। বেড়া (পাবনা) প্রতিনিধি মানববন্ধনইভ টিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন অরণ্যে তারুণ্য-এর উদ্যোগে গতকাল বুধবার খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক অংশ নেন। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে পুলিশ মোতায়েনের দাবি জানানো হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি