সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ দফা দাবিজরুরি ভিত্তিতে আইলা-দুর্গত এলাকায় বেড়িবাঁধ নির্মাণ, বিশুদ্ধ খাওয়ার পানির জন্য পানির চৌবাচ্চা নির্মাণ, পুকুর খনন ও সংস্কার, সব শিক্ষাব্যয় মওকুফসহ ১১ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে আইলা-দুর্গত এলাকার শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সতেন্দ্র কুমার সরকার স্মারকলিপি গ্রহণ করেন। নিজস্ব প্রতিবেদক, খুলনাদুটি এলজিসহকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বেনজির আহমেদ ওরফে বাবু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) একটি দল। দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, বাবুকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি এলজি ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। তাঁকে পরে থানায় সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। কুষ্টিয়া অফিসলাশ উদ্ধারসাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাপখালী এলাকার নেঙ্গীরবিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরিচয় জানা যায়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদউদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাদ্বিবার্ষিক সাধারণ সভাঢাকায় কর্মরত কিশোরগঞ্জের সাংবাদিকদের সংগঠন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার (কেএসএফডি) প্রথম দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আজ শুক্রবার সকা ল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান। সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য হতে আগ্রহী ব্যক্তিদের ০১৭১১২৭৬২৫৩ ও ০১৭১১৭৩২০২৬ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ। বিজ্ঞপ্তি।