সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন থেকে পড়ে আহতচট্টগ্রাম নগরের খুলশী থানার তুলাতলী এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে আমীর হোসেন নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। আমীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ছেলেটি ট্রেনের ছাদে উঠেছিল। পা পিছলে পড়ে ট্রেনের চাকায় তার পা কেটে যায়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামকুয়েট খুলছে২৮ দিন বন্ধ থাকার পর ১০ মে সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষকদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নওশের আলী সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, এ ছাড়া সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড ও মিছিল-মিটিং নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। বাংলা নববর্ষ উদ্যাপন কমিটি গঠন নিয়ে মারধরের ঘটনায় ১২ এপ্রিল কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। নিজস্ব প্রতিবেদক, খুলনাঅস্ত্রসহ আটকঝিনাইদহের মহেশপুরের খালিশপুর বাজার থেকে গতকাল পুলিশ দুটি আগ্নেয়াস্ত্রসহ আব্দুস সাত্তার (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার ও একটি শাটারগান। সাত্তারের বাড়ি উপজলার কদমতলা গ্রামে। পুলিশের দাবি, তিনি একজন অস্ত্র ব্যবসায়ী। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, খালিশপুর বাসস্ট্যান্ডে গতকাল সকালে অভিযান চালিয়ে বাইসাইকেল আরোহী সাত্তারকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা গুড়ের টিনের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহআসামি গ্রেপ্তারমিরসরাইয়ের বদিউল্যা পাড়ার গৃহবধূ শিরিন আক্তার হত্যা মামলার আসামি স্বামী এরশাদ উল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনী জেলার সোনাগাজী উপজেলা থেকে গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। মিরসরাই থানার পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল রাতে শিরিন আক্তার খুন হন। পরিবারের অভিযোগ, এরশাদ ও তাঁর আগের স্ত্রীর ভাই জয়নাল মিলে শিরিনকে হত্যা করেছে। এ ঘটনায় শিরিনের ভাই হত্যা মামলা করেন। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি