সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধননাটোরের এমপিও-বঞ্চিত শতাধিক শিক্ষক গতকাল শনিবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত এক সভায় বক্তারা অবিলম্বে তাঁদের এমপিওভুক্ত করার দাবি জানান। সভায় বক্তব্য দেন শৈলেন্দ্র প্রসাদ চৌধুরী, আবুল কালাম আজাদ প্রমুখ। তাঁরা সদ্য ঘোষিত এমপিও তালিকাকে বৈষম্যমূলক বলে অভিহিত করে বলেছেন, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের এমপিওভুক্ত করা হয়নি। নাটোর প্রতিনিধিপরিচ্ছন্নতা অভিযানবরিশাল সিটি করপোরেশন আয়োজিত সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান গতকাল শনিবার শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে। শোভাযাত্রায় কয়েক হাজার ভ্যান ও রিকশা অংশ নেয়। এতে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন। বরিশাল সিটি করপোরেশন ২ মে নগর পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। এই সময়ে নগরের নর্দমা, রাস্তা, পুকুর ও ডোবায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়। বরিশাল অফিস