সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ফেরত মিয়ানমারে কারাভোগের পর ১২ বাংলাদেশিকে গতকাল রোববার টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী নাসাকা। ফেরত আসা ব্যক্তিদের সবার বাড়ি বান্দরবানে। তাঁরা জানান, মিয়ানমারে অনুপ্রবেশের অভিযোগে গত বছর ছয় মাসের আটকাদেশ দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়। মেয়াদ শেষে তাঁরা দেশে ফিরে আসেন। টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।অস্ত্র উদ্ধারঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা থেকে গতকাল রোববার ভোরে দুটি এলজি, তিনটি গুলি, চারটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, বালিয়াডাঙ্গা বাজারের কমিউনিটি ক্লিনিকের পেছন থেকে অস্ত্র গুলো উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ। শ্রমিক নিহত লালমনিরহাট শহরের খোচাবাড়ী এলাকায় গতকাল রোববার একটি চালকলে বয়লার বিস্ফোরণে মজিবর রহমান নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আসাদুল ইসলাম ও বেলাল হোসেন নামের অপর দুই শ্রমিক। তাঁদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমনিরহাট প্রতিনিধি।