সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গম উদ্ধারবাগেরহাটের মংলা বন্দরে বিদেশি জাহাজ থেকে সরকারের আমদানি করা গম পাচারের সময় ১৬৫ বস্তা গমসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড (পশ্চিম জোন) কর্মকর্তা লেফটেন্যান্ট লোকমান হাকিম জানান, গতকাল সোমবার দুপুরে মংলার পশুর নদীর চালনা বাজার এলাকায় অভিযান চালিয়ে গমসহ ট্রলার আটক করা হয়। মংলা (বাগেরহাট) সংবাদদাতালাশ উদ্ধারচট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী থেকে গতকাল সোমবার আবুল হাশেম নামের এক ব্যক্তির লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি চরখিজিরপুর সিপাহিঘোনা এলাকায়। তিনি পাঁচ মেয়ে ও দুই ছেলের বাবা। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম জিলানী বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিডাকাত নিহতপিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার জুলুহার গ্রামে গত রোববার রাতে গণপিটুনিতে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্বরূপকাঠি থানার উপ-পরিদর্শক অমর সিং জানান, জুলুহার গ্রামের আউয়াল খানের বাড়িতে কয়েক ব্যক্তি ডাকাতি করতে যায়। এ সময় জনতা ধাওয়া করে ডাকাতদলের সদস্য জাহাঙ্গীর ও সেলিমকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। আহত সেলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সেলিম জানায়, তাঁর বাড়ি ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায়। জাহাঙ্গীরের বাড়ি রাজাপুরে। পিরোজপুর প্রতিনিধিচুয়েটে বৃত্তিপ্রদানচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১২ জন মেধাবী শিক্ষার্থীকে গত রোববার বৃত্তি দিয়েছে চুয়েট প্রাক্তন ছাত্র সমিতি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেকে পেয়েছেন ছয় হাজার টাকার প্রাইজবন্ড এবং একটি সম্মাননা স্মারক। চুয়েটের তড়িৎকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল ও কম্পিউটার কৌশল বিভাগের তিনজন করে শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। দ্বিতীয় বর্ষে ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। চুয়েট প্রতিনিধি