সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের অভিযোগে১৯৭১ সালে হত্যাকাণ্ড এবং মুক্তিযোদ্ধাদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে গতকাল মঙ্গলবার যশোরের বিচারিক হাকিম আবদুল্লাহ আল মামুনের আদালতে ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী এ মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন: জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য মাওলানা সাখাওয়াত হোসেন, আমিন উদ্দীন, হাসেম আলী, মকছেদ আলী, কেসমত আলী, আনছার ফকির, আবদুল বারী, আবদুল খালেক, আবদুল বারী মোড়ল, আনছার শেখ, হোসেন আলী, আকবর আলী, আজিজ মোড়ল, গনি শেখ ও ইব্রাহীম কারিগর। যশোর অফিস ওসি বরখাস্তকর্তব্যে অবহেলা, গাফিলতি ও অসদাচরণের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেককে গতকাল মঙ্গলবার থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাজবাড়ীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশের সহকারী মহাপরিদর্শক (সংস্থাপন) স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় বরখাস্তের বিষয়টি জানানো হয়। পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, গত বছরের ২৩ এপ্রিল গোয়ালন্দ ঘাট থানায় যোগদানের পর থেকেই ওসি খালেকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিহাজতির মৃত্যুপাবনা জেলা কারাগারের হাজতি মো. মামুনুর রহমান (২৭) গতকাল মঙ্গলবার মারা গেছেন। তাঁর বাড়ি পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায়। ডেপুটি জেলার সৈয়দ শাহ শরীফ জানান, আদালতে নেওয়ার জন্য সকালে তাঁকে কারাগারের প্রধান ফটকে আনা হলে তাঁর শরীরে কাঁপুনি দেখা দেয়। এ সময় তাঁকে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পাবনা অফিস ২২ দিন পর উদ্ধারঝড়ের কবলে পড়ে চট্টগ্রামের সন্দ্বীপের কালিরচরে আটকে পড়া চিনিবোঝাই লাইটার জাহাজ এমভি প্রিন্স অব শ্যামল ২২ দিন পর উদ্ধার করা হয়েছে। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় জাহাজ উদ্ধারকারী একটি কোম্পানি ওই জাহাজটি গতকাল মঙ্গলবার কর্ণফুলী নদীতে নিয়ে আসে। জানা গেছে, উদ্ধার করার আগে জাহাজের কিছু যন্ত্রাংশ ও অপরিশোধিত চিনি লুট করে নিয়ে যায় জলদস্যুরা। এ ঘটনায় কোস্টগার্ড ৪৪ জনকে আটক করেছিল। গত ১৯ এপ্রিল ঝড়ের কবলে পড়ে কর্ণফুলী নদী থেকে নারায়ণগঞ্জমুখী অপরিশোধিত চিনিবাহী জাহাজটি চরে আটকে যায়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম