সংক্ষেপে সারা দেশ
যুবদলের সম্মেলননয় বছর পর আজ বৃহস্পতিবার বরগুনা জেলা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। স্থানীয় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স মাঠে এ সম্মেলন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। নিজস্ব প্রতিবেদক, বরগুনাজাল উদ্ধারকক্সবাজারের মহেশখালী চ্যানেলে গতকাল বুধবার ভোররাতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকা থেকে লুট হওয়া ৩০ লক্ষাধিক টাকার জাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় উপকূলে রাখা পুলিশের গাড়ির চালক খোকন ও তাঁর সহকারী প্রদীপ কান্তি দের ওপর হামলা চালায় জলদস্যুরা। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তাঁরা গুরুতর আহত হন। তাঁদের মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিলবণ আটকখাগড়াছড়ি বাজারে বুধবার অভিযান চালিয়ে দুটি দোকান থেকে ৫৬০ কেজি আয়োডিনবিহীন লবণ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আয়োডিনবিহীন লবণ বিক্রির দায়ে ফরিদ স্টোরকে পাঁচ হাজার টাকা ও জিলানী স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি