সংক্ষেপে সারা দেশ
শিক্ষকের মৃত্যুনওগাঁর আত্রাই উপজেলার বড়াইকুড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪০) গত শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তঁর স্ত্রী জানান, এসএসসি পরীক্ষার ফলাফলের খবর শোনার জন্য মোস্তাফিজুর রাত আটটার দিকে টেলিভিশন চালাতে যান। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় তিনি টেলিভিশন চালু করতে পারছিলেন না। একপর্যায়ে তার জোড়া দেওয়ার চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিমানববন্ধননোয়াখালী শহরের মাইজদী বাজার ও আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদে গতকাল রোববার শোভাযাত্রা ও মানববন্ধন করেন স্থানীয় যুবকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার সময় মাইজদী বাজার এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে মানববন্ধন শেষে সমাবেশ করা হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। নোয়াখালী অফিসবখাটে আটকবগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল রোববার শিউল হোসেন (১৭) নামে এক বখাটেকে আটক করা হয়েছে। এলাকাবাসী জানান, সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে শিউল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছে। গতকাল ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়ার পথে শিউল তাকে ঝাপটে ধরে। এতে মেয়েটি চিৎকার করলে লোকজন এসে শিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে। শিবগঞ্জ থানা সূত্র গতকাল বিকেলে জানায়, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ডাকাত গ্রেপ্তারর্যাব-১২-এর একটি দল গতকাল রোববার সকালে সিরাজগঞ্জ পৌরশহরের চাঁদ আলী মোড় এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। সিরাজগঞ্জ র্যাব-১২-এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ শহিদুল্লাহ্ জানান, রফিকুলকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও জামালপুরে ডাকাতির অভিযোগে চারটি মামলা রয়েছে। তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জচেক হস্তান্তরসিরাজগঞ্জে গত শুক্রবারের ঝড়ে নিহত দুই ব্যক্তির প্রত্যেকের পরিবারকে অনুদান হিসেবে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। গতকাল রোববার জেলার বেলকুচি উপজেলায় এই চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও পশুসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। ওই দিনের ঝড়ে উপজেলার দৌলতপুর গ্রামের নিহত শামসুল ইসলাম ও ধুকুরিয়া গ্রামের সেলিমের স্বজনকে এই অনুদান দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ