সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিস্তল উদ্ধারদিনাজপুরের হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে গতকাল সোমবার ছয়টি গুলি ও ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম. আলমগীর হোসেন জানান, একটি ঝোপের ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি।ধর্মঘট প্রত্যাহাররংপুরসহ উত্তরাঞ্চলের সাত জেলা থেকে ঢাকা রুটে চলাচলকারী বাসগুলোর ধর্মঘট গতকাল সোমবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বাসমালিকদের সঙ্গে শ্রমিকনেতাদের আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবহন শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে গত রোববার এ ধর্মঘট শুরু হয়েছিল। নিজস্ব প্রতিবেদক, রংপুর।মানববন্ধনসন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, নারীদের উত্ত্যক্ত ও স্থানীয় দুই রাজনীতিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল সোমবার ফরিদগঞ্জ উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলা নাগরিক কমিটির ডাকে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফরিদগঞ্জ বাজার মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ (চাঁদপুর)্রপ্রতিনিধি।অগ্নিকাণ্ডনীলফামারীর ডিমলা উপজেলা সদরের ছোটপুল বাজারে গতকাল সোমবার অগ্নিকাণ্ডে ১৯টি দোকানের মালামাল পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকারও বেশি। নীলফামারী প্রতিনিধি।