সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারবাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা এলাকায় বলেশ্বর নদ থেকে গত সোমবার অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির হাত-পা ও চোখ বাঁধা ছিল। পরনে ছিল কালো ফুল প্যান্ট ও নেভি ব্লু স্ট্রাইপ জামা। কোমরে বাঁধা ছিল মাটি বোঝাই সিমেন্টের বস্তা। বাগেরহাট প্রতিনিধিভেজাল দুধ জব্দনড়াইলের লোহাগড়া বাজারে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪৫০ লিটার ভেজাল দুধ জব্দ করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল। এ সময় দুধ বিক্রেতাদের কাছ থেকে এক হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও জানান, জব্দ করা দুধ নবগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিডাকাতিজয়পুরহাট পৌর এলাকায় দেবীপুর গ্রামের একটি বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। বাড়ির লোকজনের দাবি—ডাকাতেরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল গতকাল বিকেলে বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। জয়পুরহাট প্রতিনিধিঅগ্নিকাণ্ডচট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনুছ মার্কেটে গতকাল মঙ্গলবার ভোরে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। জানা গেছে, হারুন সওদাগরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি