সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালবিরোধী অভিযানচুয়াডাঙ্গা শহরের নিচের বাজার এলাকায় গতকাল বুধবার ভেজালবিরোধী অভিযান চালিয়েছে বিএসটিআই, জেলা প্রশাসন ও র‌্যাবের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ বেগ। একটি আখের গুড়ের কারখানায় অভিযান চালিয়ে গুড় তৈরির উপকরণ হিসেবে ব্যবহূত চিটাগুড়, চুন, চক পাউডার ও নিম্নমানের গমের আটা উদ্ধার করেছে টাস্কফোর্স। এর আগে মাংস ও মাছের বাজারে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধিডাকাত গ্রেপ্তার নাটোরের সিংড়া উপজেলার আজরদরগা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে গত মঙ্গলবার রাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতির অভিযোগে মতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতিয়ারের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সিংড়া থানা সূত্র জানায়, পুলিশ একটি ট্রাকযোগে ওই জায়গায় পৌঁছালে ডাকাতেরা ওই ট্রাকে ডাকাতির চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে মতিয়ারকে আটক করে। নাটোর প্রতিনিধিপরিদর্শনসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় পরিদর্শন করেছেন ভুটানের স্থানীয় সরকারের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। তাঁরা ‘লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট—লার্নিং অ্যান্ড ইনোভেশন কম্পোনেন্ট’ (এলজিএসপি-এলআইসি) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার পর তাঁরা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিখুলনায় মানববন্ধনক্রিসেন্ট ও পিপলস জুট মিলের মধ্যবর্তী খালিশপুর দিঘলিয়া সংযোগ সড়ক অবৈধ দখলমুক্ত ও বন্ধ কলকারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল বুধবার খুলনা নগরের বিআইডিসি রোডে মানববন্ধন হয়েছে। এ সময় খালিশপুর সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, পাঁচ লাখ মানুষের শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক অধিকার বাস্তবায়নের প্রতিবন্ধক ক্রিসেন্ট-পিপলস জুট মিলের মধ্যবর্তী সড়কটি অবিলম্বে দখলমুক্ত করতে হবে। নিজস্ব প্রতিবেদক, খুলনা