সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি গ্রেপ্তারকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামে রজব আলি হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, ওমর ফারুকের স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে কনক হোসেন। ওমর ফারুক মামলার প্রধান আসামি। বুধবার দুই পক্ষের সংঘর্ষে নিহত হন রজব আলি। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, বুধবার রাতে মামলা হওয়ার পর ফকিরাবাদ গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি।ধান-চাল সংগ্রহলালমনিরহাটে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ফকির এই অভিযানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতি জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আলম জানান, চলতি বোরো মৌসুমে ১৫ হাজার ২২২ মেট্রিক টন চাল এবং এক হাজার ৮১৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লালমনিরহাট প্রতিনিধিপ্রতিষ্ঠাবার্ষিকীখাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি শিপু চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি রেমিন চাকমা, হিল উইমেন্স ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রীনা দেওয়ান প্রমুখ। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য ‘শাসক’ গোষ্ঠী নানা ষড়যন্ত্র করছে। খাগড়াছড়ি প্রতিনিধিসন্ত্রাসী হামলা পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ গতকাল বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে শহরের শালগাড়ীয়া ভাঙ্গাকালীবাড়ী এলাকায় তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে একদল সন্ত্রাসী রড ও হাতুড়ি দিয়ে তাঁকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাবনা অফিস