সংক্ষেপে সারা দেশ
চুক্তি সইবাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের পক্ষে এর বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শোয়েব মো. আসাদুজ্জামান এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষে ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মুনীর হোসেন আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, বিইওএলের মহাব্যবস্থাপক লি প্যাং কোয়াং প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিবস্তাবন্দী লাশ উদ্ধারখাগড়াছড়ি সদর উপজেলার কাইল্যাপাড়া এলাকা থেকে গতকাল শনিবার মণিরশি ত্রিপুরা নামের এক আদিবাসীর মস্তকবিচ্ছিন্ন বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীরা জানান, তিনি ২৫ দিন আগে চিকিৎসার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাকছুদের রহমান বলেন, কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধিসম্মেলন সমাপ্তপার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের ১৫তম কেন্দ্রীয় সম্মেলন গত শুক্রবার রাঙামাটিতে শেষ হয়েছে। সম্মেলনে বাবলু চাকমাকে সভাপতি, নিটোল চাকমাকে সাধারণ সম্পাদক ও বিনয় কুমার ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, পড়াশোনার পাশাপাশি ছাত্রসমাজকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলনে শামিল হতে হবে। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিসম্মাননাশহীদ জননী বেগম শরিফন নেছাকে গত শুক্রবার পাবনায় ‘স্বর্ণগর্ভা মা’ সম্মাননা দিয়েছে সৈয়দ ফাউন্ডেশন। মহান স্বাধীনতাযুদ্ধে তাঁর স্বামী ও দুই সন্তান শহীদ হন। তাঁর হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান। সৈয়দ ফাউন্ডেশনের পরিচালক মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনার সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি গণেশ দাস, শিক্ষাবিদ অধ্যাপক মনোয়ার হোসেন প্রমুখ। পাবনা অফিস