সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনা প্রতিযোগিতাআগামী ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘ক’ গ্রুপে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য রচনার বিষয় ‘মাদক পরিহার করুন স্বাস্থ্য নিয়ে ভাবুন’ (১০০০ শব্দের মধ্যে)। ‘খ’ গ্রুপে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ‘তারুণ্য, স্বাস্থ্য ও মাদকাসক্তি’ (১৫০০ শব্দের মধ্যে)। রচনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সিল ও স্বাক্ষরসহ প্রত্যয়নপত্র, দুটি পাসপোর্ট আকারের ছবি, ঠিকানা, শ্রেণী ও রোল ইত্যাদি লিখতে হবে। খামের ওপর ‘রচনা প্রতিযোগিতা ২০১০’ ও গ্রুপ উল্লেখ করতে হবে। আগামী ১৫ জুনের মধ্যে রচনা পৌঁছাতে হবে। ঠিকানা—পরিচালক (প্রশাসন) ও আহ্বায়ক, সংশ্লিষ্ট উপকমিটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ওয়েজ আর্নার্স হোস্টেল কমপ্লেক্স (লেবেল- ৮), ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড (ইস্কাটন গার্ডেন), রমনা, ঢাকা। বিজ্ঞপ্তিফেনসিডিল উদ্ধারচট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ী এলাকা থেকে ৩০৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। গত শনিবার পূর্ব মাদারবাড়ীর কামাল গেইটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব এ ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। চুয়েট প্রতিনিধিটাকা ছিনতাইফরিদপুরের ভাঙ্গা ন্যাশনাল ব্যাংক শাখার ভেতর থেকে গতকাল রোববার আরিফ চোকদার নামের এক ব্যক্তির এক লাখ ৭০ হাজার টাকা ছিনতাই হয়েছে। আরিফ জানান, টাকা তুলে ব্যাংক থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি তাঁকে বলেন, ‘আপনার টাকা পড়ে গেছে।’ এ কথা শুনে তিনি মেঝের দিকে তাকাতেই ওই ব্যক্তি তাঁর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ব্যাংকের ব্যবস্থাপক কমল কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিসমানববন্ধনব্যক্তিমালিকানাধীন পাট, সুতা ও বস্ত্রকলের শ্রমিকদের ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরিসহ ১০ দফা দাবিতে গতকাল রোববার খুলনার মিরেরডাঙ্গা, শিরোমনি ও আটরা শিল্পাঞ্চলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক সংগ্রাম পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। খুলনা অফিস