সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে চার মাস পরচার মাস ১৯ দিন বন্ধ থাকার পর কাল বুধবার রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট খুলে দেওয়া হচ্ছে। ইনস্টিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খোলার প্রথম দিন থেকেই দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম (উভয় শিফট) পর্বের শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হবে। গত ৭ জানুয়ারি ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর সংঘর্ষে ছাত্রমৈত্রী নেতা সানি নিহত হওয়ার পরে অনির্দিষ্টকালের জন্য ওই প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীফেনসিডিল উদ্ধারকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর লালন শাহ সেতু এলাকা থেকে গতকাল সোমবার ভোররাতে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন র্যাব সদস্যরা। এ সময় চার ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা হলেন এমান আলী, শরীফুল ইসলাম, তেহের ব্যাপারী ও শরীফুল। তাঁদের সবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। তাঁদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করা হয়েছে।কুষ্টিয়া অফিসমুক্তিযোদ্ধা পুনর্মিলনীমহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রংপুর ও দিনাজপুর অঞ্চলের সমন্বয়ে গঠিত ৬ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের এক পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে মো. আবদুর রউফকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই সেক্টরের অধীনে সব মুক্তিযোদ্ধাকে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে অনুরোধ করা হয়েছে। এ জন্য ০১৭২০৯৯৩৪৬৮, ০১৭২৬১১৭৪৪৩ ও ০১৭১১৬৩৮৫৫৪ নম্বরে অবিলম্বে যোগাযোগ করতে হবে। বিজ্ঞপ্তি। গ্রেপ্তারচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট থেকে গত রোববার রাতে ইউসুফ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা ও তিনটি ডাকাতি মামলা রয়েছে। রাঙ্গুনিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি