সংক্ষেপে সারা দেশ
প্রতিপক্ষের হামলায়সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিয়ারাচরপাড়া গ্রামে গত সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী বাদশা ও জালালের মধ্যে বিরোধের জের ধরে সোমবার রাতে লোকজন নিয়ে বাদশার বাড়িতে হামলা চালান জালাল। তাঁরা বাদশা, তাঁর স্ত্রী হাজেরা ও মা শাদিয়াকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। কাজীপুর থানার ওসি মনজ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জআসামি গ্রেপ্তারচাঁদপুরের শাহরাস্তি উপজেলার পানচাইল গ্রামের শিক্ষক রুহুল আমিন হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানার পুলিশ। তাঁরা হলেন, মমতাজ উদ্দিন, আক্তার হোসেন ও হাজেরা বেগম। কুমিল্লার মনোহরগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জমি নিয়ে বিরোধের জের ধরে গত রোববার প্রতিপক্ষের লাঠির আঘাতে রুহুল আমিন গুরুতর আহত হন। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি