সংক্ষেপে সারা দেশ
বিক্রয়কেন্দ্র চালুচট্টগ্রামের রাইফেলস ক্লাব মার্কেটে গতকাল বুধবার থেকে সেনা কল্যাণ সংস্থার সিটিজেন ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্য প্রদর্শন ও বিক্রয়কেন্দ্র চালু হয়েছে। সেনা কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহম্মেদ চৌধুরী বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন। সিটিজেন ব্রান্ডের টেলিভিশন, ফ্রিজ, সিলিং ফ্যান, আইপিএস, ভোল্টেজ স্ট্যাবিলাইজারসহ নানা পণ্য বাজারজাত করছে এই সংস্থা। এ বিক্রয়কেন্দ্রে একই সংস্থার সৈনিক ব্র্যান্ডের বাল্ব, টিউব লাইট, এনার্জি সেভিং বাল্ব ক্রয় ও সেবা নিতে পারবেন ক্রেতারা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামকমিটি গঠনঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গত সোমবার অনুষ্ঠিত এক সভায় ‘বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা’ বা বাসেড-এর ৪৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি সৈয়দ আবদুল্লাহ আল মাসুদ এবং সাধারণ সম্পাদক আ ন ম নজরুল ইসলাম। সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আবদুল মতিন খসরু কমিটি ঘোষণা করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবী কল্যাণ সমিতি বা বাপেক্স-এর সভাপতি মো. মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক মো. আল আমিন। বিজ্ঞপ্তিক্লাস বর্জনস্নাতকোত্তর (মাস্টার্স) কোর্স চালুর দাবিতে গতকাল বুধবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেরিন অ্যান্ড ফিশারিজ বিভাগের সম্মান (অনার্স) শেষ বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সম্মান কোর্স শেষ পর্যায়ে চলে এলেও স্নাতকোত্তর কোর্স চালুর বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে। নোয়াখালী অফিস