সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারজন গ্রেপ্তারগোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাসস্ট্যান্ড থেকে গত বুধবার ১৭টি হরিণের চামড়া উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তারা চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পবিত্র ঠাকুর, শিলা দত্ত, অমর মণ্ডল ও নিশি মণ্ডল। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প সূত্র জানায়, সাতক্ষীরা থেকে এসব চামড়া চারটি চটের বস্তায় করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামে পবিত্র ঠাকুরের বাড়িতে নেওয়া হচ্ছিল। গোপালগঞ্জ ও মাদারীপুর প্রতিনিধিকমিটি বিলুপ্তনোয়াখালীতে ছাত্রদলের কর্মী সম্মেলনে জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত বুধবার নোয়াখালী পৌর হলে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন মেয়াদোত্তীর্ণ ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে আলোচনা ও মতামত নেওয়া হলেও সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। নোয়াখালী অফিসসাংবাদিক গ্রেপ্তারপাবনার বেড়া উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক এ যুগের দীপ পত্রিকার সম্পাদক সরকার আরিফুর রহমানকে গত বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান জানান, বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার নুরুল ইসলাম তাঁর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আরিফুর রহমান বলেন, মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বেড়া প্রেসক্লাবের সাংবাদিকেরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। বেড়া (পাবনা) প্রতিনিধি।চুরিপ্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির বাড়িতে গত বুধবার রাতে চুরি হয়েছে। চোরেরা আলমারি ভেঙে নগদ ৫৮ হাজার টাকা, একটি ল্যাপটপ ও অন্যান্য মালামাল নিয়ে গেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসেম খান জানান, এ ঘটনায় কল্যাণ ব্যানার্জি মামলা করেছেন। চুরি যাওয়া মালামাল ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা