সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূর মৃত্যুপটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব মধুখালী গ্রাম থেকে গতকাল শুক্রবার সালমা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর স্বামী মনজু মিয়া জানান, নদীতে মাছ ধরে বাড়ি ফিরে উঠানে স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখেন তিনি। কয়েকজন গ্রামবাসী জানান, সালমা মনজুর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীকে তালাক দিলেও এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসাহাক আলী জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিপ্রচারপত্র বিতরণকালেবরিশাল নগরের হাসপাতাল রোডের ল কলেজ এলাকায় গতকাল শুক্রবার প্রচারপত্র বিতরণের সময় ছাত্রশিবিরের তিনজন কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন মো. শাকিল, মো. শাহিন আলম ও মো. জাকির। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল অফিসলাঠিমিছিলসন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক প্রতিরোধের দাবিতে গতকাল শুক্রবার লাঠিমিছিল করেছে বগুড়া শহরের মালগ্রাম ও খান্দার এলাকার মানুষ। এ মিছিলের আয়োজন করে খান্দার গ্রাম উন্নয়ন কমিটি। কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বলেন, কিছু সন্ত্রাসী-চাঁদাবাজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এর প্রতিবাদ জানাতে এই কমিটি গঠন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়াকিস্তি স্থগিতের দাবিহাওরাঞ্চলের ফসলহারা কৃষকদের কাছ থেকে এক বছর সরকারি কৃষিঋণ ও বেসরকারি সংস্থার সব ঋণের কিস্তি আদায় স্থগিত রাখতে হবে। কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের হাওরাঞ্চল ঘুরে গতকাল শুক্রবার সুনামগঞ্জের অস্থায়ী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকার নাগরিক সংগঠনের নেতারা এ দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক এ এস এম আতিকুর রহমান, প্রকৌশলী সরদার আমিন প্রমুখ। সুনামগঞ্জ প্রতিনিধি