সংক্ষেপে সারা দেশ
ডিসি সম্মেলনচাঁপাইনবাবগঞ্জে আজ রোববার রাজশাহী বিভাগের ১৬ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন হবে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন শুরু হবে। ১ জুন থেকে রংপুর বিভাগের কার্যক্রম শুরুর আগে এটাই হবে রাজশাহী বিভাগের ১৬ জেলার ডিসিদের শেষ সম্মেলন। চাঁপাইনবাবগঞ্জের নেজারত কালেক্টর (এনডিসি) সারজিল হাসান জানান, সম্মেলনে ১৬ জন জেলা প্রশাসক ছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জদলিল লেখকদের হুঁশিয়ারিদলিল লেখকদের বাদ দিয়ে ভূমি নিবন্ধনের প্রক্রিয়া ডিজিটাল করা হলে দেশের পাঁচ লাখ দলিল লেখক অনির্দিষ্টকালের জন্য কলমবিরতি পালনসহ কঠোর আন্দোলনে যাবেন। গতকাল শনিবার নাটোরের রাজবাড়িতে রাজশাহী বিভাগীয় দলিল লেখক সমিতির নেতাদের অভিষেক অনুষ্ঠানে সমিতির কেন্দ্রীয় নেতারা এ হুঁশিয়ারি দেন। নাটোর জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা কমিটির নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতারা অংশ নেন। নাটোর প্রতিনিধিসন্ত্রাসী হামলায়...লক্ষ্মীপুর সদর উপজেলার চর চামিতা বাজারে গতকাল সন্ত্রাসীদের হামলায় স্বপন চন্দ্র কুরি নামের এক মুদি দোকানি আহত হয়েছেন। তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তাঁর বাবা সাতজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সকালে একদল সন্ত্রাসী স্বপনের দোকানে হামলা চালিয়ে দোকানের মালামাল তছনছ ও লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি মারাত্মক আহত হন। লক্ষ্মীপুর প্রতিনিধিকর্মশালানাটোরের গুরুদাসপুর উপজেলার বামনবাড়িয়া গ্রামে গত শুক্রবার পরিবেশ সংরক্ষণবিষয়ক একটি কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। স্থানীয় সংগঠন ‘অ্যাকটিভ ইয়ুথ সিটিজেন লিডার্স’ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালা শেষে ‘পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের ভূমিকা’ শীর্ষক বিতর্ক প্রতিযাগিতায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিস্বর্ণালংকার চুরিবাগেরহাট শহরের এক ব্যবসায়ীর বাড়ি থেকে গত শুক্রবার ১৯ ভরি স্বর্ণালংকারসহ নগদ সাড়ে চার হাজার টাকা চুরি হয়েছে। জানালার গ্রিল ভেঙে চোর ঘরে প্রবেশ করে। ওই সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। ব্যবসায়ী মিলন সাহা জানান, তাঁর স্ত্রী ও সন্তানেরা শ্বশুরবাড়ি বেড়াতে গেছেন। তিনি বিকেলে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যান। বাগেরহাট প্রতিনিধি