সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরমপন্থী গ্রেপ্তারঢাকার আশুলিয়া থেকে গত শনিবার রাতে অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার ওরফে আনারকে গ্রেপ্তার করেছে রাজশাহীর বাগমারা থানার পুলিশ। তাঁর বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার সদুপুর গ্রামে। বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আনার চরমপন্থী দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সক্রিয় সদস্য। তিনি দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিফেনসিডিলসহ গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ট্রাক টার্মিনাল থেকে গত শুক্রবার রাতে ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাসের চালক মো. নুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি ঢাকার রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায়। গত শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, তল্লাশির সময় মাইক্রোবাসের সিটের নিচে বিশেষভাবে তৈরি বাক্সে ৭০২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। মাইক্রোবাসটি বেনাপোল থেকে ঢাকা যাচ্ছিল। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিশিক্ষাবৃত্তি প্রদানমেধাবী শিক্ষার্থী ও দরিদ্র শিল্পীদের সহায়তা-উদ্যোগের অংশ হিসেবে গত শনিবার লালমনিরহাটে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার দরিদ্র ও মেধাবী ৭৫ খুদে বাউলশিল্পীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। আরশী নগর নামের একটি সংগঠনের উদ্যোগে প্রত্যেককে এক হাজার ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। লালমনিরহাট প্রতিনিধি মহাসম্মেলনখুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে আটলিয়া ইউনিয়ন পরিষদ ভবন মিলনায়তনে গতকাল রোববার যাত্রাশিল্পীদের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন একটি যাত্রাদলের মালিক প্রহ্লাদ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য। সম্মেলনে সুলতান সেলিমকে সভাপতি, হাবিব সরোয়ারকে সাধারণ সম্পাদক ও অজয় সরকারকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্যের ‘বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ সংস্থা’ গঠন করা হয়েছে। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি