সংক্ষেপে সারা দেশ
জরিমানা আদায়পাবনা পৌরসভার গোবিন্দা ও বুদেরহাট এলাকার দুটি কারখানায় গতকাল সোমবার অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটি হলো, সাদাত ফুড প্রোডাক্ট ও গ্রিন প্লাস ফার্মাসিউটিক্যালস (ইউনানি)। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির। তিনি বলেন, কারখানা দুটির পরিবেশ অপরিচ্ছন্ন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবলের অভাব রয়েছে। পাবনা অফিসসার বিতরণখাগড়াছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনা মূল্যে সার বিতরণ কার্যক্রম গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এবার সদর উপজেলায় ১৩৫ জন কৃষকসহ জেলায় মোট ৯৩৫ জনকে বিনা মূল্যে সার দেওয়া হচ্ছে। খাগড়াছড়ি প্রতিনিধিকমিটি গঠনবাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারী-আল আমিন প্যানেল বিজয়ী হয়েছে। এতে সভাপতি পদে মো. সাহিদুল বারী, সহসভাপতি মশিউর রহমান, সৈয়দ মাহমুদ হাসান ও আবদুল্লাহ আল মাসুম, সাধারণ সম্পাদক আবু শাহান মো. মনির ওরফে আল আমিন, সহসাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন ও হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ তাপস আদিত্য, ছাত্রকল্যাণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মো. রতন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক এস এম মাসুম বিল্লাহ, ক্রীড়া সম্পাদক মো. ওমর ফারুক এবং কার্যকরী সদস্য পদে পারভীন ইসলাম, মোফাজ্জল হোসেন, মো. আবদুর রহমান, মো. সাজ্জাদ হোসেন হাওলাদার, হেদায়েত উল্লাহ, জাবেদ আহমেদ, শাহীন আহমেদ ও মো. রাশেদ নিজাম নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।কৃষি বিশ্ববিদ্যালয় খুলছে তিন সপ্তাহ বন্ধ থাকার পর আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আংশিকভাবে খুলছে। তবে স্নাতক সম্মান কোর্সের শিক্ষা কার্যক্রম এখনই শুরু হচ্ছে না। কেবল এমএস ও পিএইচডি ডিগ্রির ক্লাসসহ অন্যান্য শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ৯ মে রাতে বিশ্ববিদ্যালয়ের একদল বিক্ষুব্ধ ছাত্র বিজ্ঞান গবেষণাগার, প্রশাসনিক ভবন ও শিক্ষা ভবনের কাচ, গাড়ি ও বিএস ছাত্রাবাস ভাঙচুর করেন। রাতেই বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। গাজীপুর প্রতিনিধি