সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের জন্যসুন্দরবনের পূর্বাঞ্চলে ধানসিদ্ধির চর এলাকা থেকে মাছ ধরার ট্রলার ও নৌকাসহ ৫০ জেলেকে অপহরণ করে জঙ্গলে আটকে রেখেছে বনদস্যুরা। গতকাল মঙ্গলবার ভোররাতে বনদস্যুদের হাত থেকে ছাড়া পাওয়া দুই জেলে জানান, রোববার রাতে মাছ ধরার সময় সুন্দরবনের দস্যু জুলফিকার আলী ওরফে জুলফু বাহিনীর সদস্যরা দুটি ট্রলার ও ২৫টি নৌকাসহ ৫২ জন জেলেকে ধরে নিয়ে যায়। বনদস্যুরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অপহূত জেলে ও ট্রলার উদ্ধারে লে. লোকমান হাকিমের নেতৃত্বে অভিযান শুরু করেছেন কোস্টগার্ডের সদস্যরা। মংলা (বাগেরহাট) সংবাদদাতাহকার সমিতি গঠননীলফামারী পত্রিকা হকার সমিতি গঠন করা হয়েছে গতকাল মঙ্গলবার। নীলফামারী প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক সভায় আবদুর রহিমকে সভাপতি ও মিন্টু রাম রায়কে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হকার মোবারক হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক রতন সরকার প্রমুখ। নীলফামারী প্রতিনিধিবোমা হামলাচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে গতকাল মঙ্গলবার একটি আমবাগানের মালিক ও পাহারাদারদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পুলিশ ঘটনাস্থলের কাছ থেকে একটি শাটারগান ও একটি গুলিসহ আবদুল হক নামের এক ব্যক্তিকে আটক করেছে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, দুপুর দুইটার দিকে চার সন্ত্রাসী একটি আমবাগানে ঢুকে মালিকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। চুয়াডাঙ্গা প্রতিনিধিতিন ভারতীয় আটকপঞ্চগড়ের বোদা উপজেলার বড় শশী সীমান্ত এলাকা থেকে গত সোমবার রাতে ভারতীয় তিন নাগরিককে আটক করে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যদের কাছে তুলে দিয়েছে স্থানীয় জনতা। আটক ব্যক্তিরা হলেন ভারতের জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানার খড়িয়া গুমটি সরকারপাড়া এলাকার রাজেন রায় (৫০) এবং তাঁর ছেলে সুমন রায় ও ভাতিজা মানিক রায়। সোমবার রাতেই তাঁদের বোদা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁদের বিরুদ্ধে বড় শশী বিডিআর বিওপির ক্যাম্প কমান্ডার আবুল বাশার বোদা থানায় মামলা করেছেন। পঞ্চগড় প্রতিনিধিদুদকের মামলাডেসার অবসরপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান মো. আবুল কালাম মজুমদারের বিরুদ্ধে সম্পদের হিসাব গোপন করার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবুল কালামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাংপাই গ্রামে। গতকাল মঙ্গলবার দুদকের কুমিল্লার সহকারী পরিচালক মো. ফজলুল হক কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাআম জব্দচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে গত সোমবার রাতে অভিযান চালিয়ে ইথোফেন ও কারবাইড দিয়ে পাকানো ৮৩ মণ আম জব্দ করেছে বিডিআর ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। টাস্কফোর্সের নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দীন। তিনি বলেন, আসাদুল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি আমের আড়ত থেকে এসব আম জব্দ করা হয়। আড়তের মালিককে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জলাশ উত্তোলনদাফনের ৩৫ দিন পর ময়নাতদন্তের জন্য রাজধানীর কদমতলীর বাসিন্দা বৃদ্ধ আবুল হোসেনের লাশ কবর থেকে তোলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জুরাইন কবরস্থান থেকে তাঁর লাশ তোলা হয়। কোতোয়ালি থানার ওসি সালাহউদ্দিন খান জানান, একটি দেওয়ানি মামলার বাদী আবুল হোসেন গত ২৭ এপ্রিল আদালতে হাজিরা দিতে যান। এ সময় তিনি মাথা ঘুরে পড়ে মারা যান। ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাফন করা হয়। ৫ মে মৃতের স্বজনেরা মুখ্য মহানগর হাকিমের আদালতে হত্যা মামলা করেন। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য আদালত লাশ তোলার নির্দেশ দেন। নিজস্ব প্রতিবেদকসীমানায় ঘর নির্মাণঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সীমানায় রাতে অবৈধ দোকানঘর নির্মাণের অভিযোগে পুলিশ গতকাল মঙ্গলবার রাতে জামাল হোসেন (৩৮) নামের এক যুবককে আটক করেছে। হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত আটটার পর জামাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগসংলগ্ন সিয়াম রেস্তোরাঁ ঘেঁষে একটি দোকানঘর নির্মাণ শুরু করেন। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ কাজ বন্ধ করে দেয়। নিজস্ব প্রতিবেদক