সংক্ষেপে সারা দেশ
ছুরিকাঘাতে আহতখুলনার সরকারি বিএল কলেজ ক্যাম্পাসে গতকাল বুধবার দুপুরে সুজন শেখ (২০) নামের একজন শিক্ষার্থী প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি ওই কলেজের হিসাববিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একই কলেজের দর্শন বিভাগের ছাত্র ও ছাত্রলীগ কর্মী মেহেদি হাসানকে গ্রেপ্তার করেছে। দৌলতপুর থানার এসআই মো. মামুন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। খুলনা অফিসশিশু ধর্ষণের শিকারপাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের নারায়ণপুর গ্রামে গত মঙ্গলবার রাতে প্রথম শ্রেণীর এক ছাত্রী (৭) ধর্ষণের শিকার হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সুজানগর থানায় মামলা করেছেন। এজাহারে বলা হয়, গত শুক্রবার শিশুটি মায়ের সঙ্গে নারায়ণপুরে নানার বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার রাত নয়টার দিকে নানার বাড়ির প্রতিবেশী যুবক রোকন উদ্দিন (২৫) পড়ানোর কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুর রহমান বলেন, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। পাবনা অফিস উৎসব আজ শুরুহিন্দুধর্মাবলম্বীদের মহা সাধক লোকনাথ ব্রহ্মচারীর ১২০তম তিরোধান উৎসব পূজা-অর্চনাসহ ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে অনুষ্ঠিত হবে। উৎসবে যোগ দিতে ইতিমধ্যে ভারত, নেপাল, ভুটানসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো লোকনাথ-ভক্ত বারদীতে এসে ভিড় জমাতে শুরু করেছেন। তিরোধান উৎসব কমিটিও এ ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। উৎসব উপলক্ষে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের পার্শ্ববর্তী মাঠে বসেছে চার দিনব্যাপী লোকজ মেলা। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি