সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিল আটকঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার আটক করেছে পুলিশ। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উপজেলার ভাইটবাজারে পুলিশ একটি প্রাইভেট কার আটক করে এক হাজার ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহনির্বাচন স্থগিতরেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের ২০১০-১২ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বাগেরহাট ইউনিটের আজীবন সদস্য খান হাবিবুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে বাগেরহাট সদরের সহকারী জজ আদালতের বিচারক মো. শামছুল হক গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের কার্যনির্বাহী পরিষদের (২০১০-১২) নির্বাচন কমিশনার আ ন ম তরিকুল ইসলাম জানান, আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ তিনি পেয়েছেন। শহরে মাইকিং করে নির্বাচন বন্ধের ঘোষণা দেওয়া হচ্ছে। বাগেরহাট প্রতিনিধিজরিমানাব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল বৃহস্পতিবার একটি ভ্রাম্যমাণ আদালত পাঁচটি ক্লিনিককে ২১ হাজার টাকা জরিমানা করেছেন। প্রথম শ্রেণীর নির্বাহী হাকিম আহমদ কবীর এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। আহমদ কবীর জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় সালমা ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার, মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে দুই হাজার, বিউটি ডায়াগনস্টিক সেন্টারকে দুই হাজার, ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারকে দুই হাজার এবং ইরা মেডিক্যাল সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানাসহ ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি