সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবককে জবাইসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক যুবককে জবাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার উপজেলার একটি বিল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী জানান, উপজেলার খাদুলী পূর্বচরপাড়া গ্রামের আবদুল করিম (২৮) গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোবাইল ফোনসেট চার্জ দেওয়ার জন্য পার্শ্ববর্তী চক পাঙ্গাসী গ্রামে যান। ধারণা করা হচ্ছে, সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে জবাই করে বিলের মধ্যে ফেলে রাখে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জগ্রেপ্তার দুইগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় উগ্রপন্থী সংগঠন ‘আল্লাহর দল’-এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাড়ি উপজেলার পুরান লক্ষ্মীপুর গ্রামে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে জাকির হোসেনকে সাদুল্যাপুর বাজার ও জুল হোসেনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গতকাল তাঁদের গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়েছে। গাইবান্ধা প্রতিনিধিনৌকা শোভাযাত্রাদক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের নদ-নদী রক্ষাসহ প্রকৃতি-পরিবেশ সুরক্ষার দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন ও নৌকা শোভাযাত্রা হয়েছে। নগরের জেলখানা ঘাটসংলগ্ন রূপসা নদীতে গতকাল বেলা ১১টার দিকে ‘উপকূলীয় পরিবেশ সুরক্ষায় নাগরিক মঞ্চ’ বিশ্ব পরিবেশ দিবস-২০১০ উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করে। এতে ওই সংগঠনের আহ্বায়ক ফিরোজ আহমেদ, সদস্যসচিব নাজমুল আযম, সংগঠনের বিপুলসংখ্যক কর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। খুলনা অফিস