সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালাল চাচাবুশরা, রেদওয়ান ও মিনা প্রতিদিনের মতো বিদ্যালয়ে আসে। ক্লাসে বইখাতা রেখে ছুটে যায় সামনের দোকানে। কেনে আচার-চকলেট। গতকাল রোববার তারা দোকানটি বন্ধ দেখে। খোঁজ নিয়ে জানতে পারে, দোকানি জালাল চাচা মারা গেছেন। মুহূর্তেই পটুয়াখালীর কলাপাড়ার মংগলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের কান্না শুরু হয়। বিদ্যালয়ের সামনে ৩০ বছর দোকান করেছেন শহরের ইসলামপুরের বাসিন্দা জালাল উদ্দিন (৭০)। শনিবার বিকেলে তিনি মারা যান। প্রধান শিক্ষক এস এম আবুল হোসেন বলেন, ‘শিশুদের কান্না দেখে আমি নিজেই ঠিক থাকতে পারিনি।’ কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিগ্রেপ্তার সুন্দরবন ও সাগরে দস্যুতাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি মংলার বুড়িরডাঙ্গার জাহিদ ফকিরকে (২৩) ঢাকার মিরপুর থেকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, জাহিদ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর থেকে মংলা থানা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। মংলা (বাগেরহাট) সংবাদদাতাকুপিয়ে মাছ লুটবাগেরহাটের মংলায় চাঁদা না দেওয়ায় বিলায়েত নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। জানা গেছে, গত শনিবার রাতে বিলায়েত ট্রলারযোগে সুন্দরবন থেকে মাছ নিয়ে চিলা বাজারে আসার সময় স্থানীয় জিয়ারের নেতৃত্বে এক দল সন্ত্রাসী তাঁর কাছে চাঁদা দাবি করেন। বিলায়েত তাতে রাজি না হওয়ায় তাঁরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতম জখম করে এবং ট্রলারে থাকা ছয় মণ মাছসহ অন্য মালামাল নিয়ে যায়। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এ ব্যাপারে তাঁরা কোনো অভিযোগ পাননি। মংলা (বাগেরহাট) সংবাদদাতাফরিদপুরে ডাকাতিফরিদপুরের নগরকান্দা উপজেলার দফা গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আয়নুল হকের বাড়িতে ডাকাতি হয়েছে। তাঁর পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাতে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত আয়নুলকে বেঁধে তাঁর লাইসেন্স করা বন্দুক, ছয় ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোনসেট নিয়ে যায়। থানার উপপরিদর্শক (এসআই) মো. মওদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আয়নুল মামলা করেছেন। ফরিদপুর অফিসমৃত্যুবার্ষিকীআবুল কালাম আজাদসাবেক নৌপরিবহন সচিব আবুল কালাম আজাদ (৬৮) গত শনিবার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার সকালে জানাজা শেষে তাঁকে নোয়াখালীর চাটখিল থানার সুন্দরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।