সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারির আহ্বানরোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটানের পক্ষ থেকে পুরান ঢাকায় অগ্নিকাণ্ড ও তেজগাঁওয়ে ভবন ধসে হতাহতের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে রোটারি গভর্নর এ কে এম শামসুল হুদা এ আহ্বান জানান। ক্লাবের সভাপতি এস এম সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রোটারির সাবেক গভর্নর এম এ ওয়াহাব, জালাল ইউ আহমেদ, এম মোশাররফ হোসেন ও এম হাফিজুল্লাহ্, নির্বাচিত গভর্নর মঞ্জুরুল হক চৌধুরী, গভর্নর নমিনি এ এইচ এম জাকের ও ইশতিয়াক এ জামান, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ আলী ভূঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।পুলিশে সোপর্দরাজবাড়ীর বালিয়াকান্দিতে গতকাল সোমবার সকালে ভুয়া এক চিকিৎসকসহ দুজনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমেনা চক্ষু চিকিৎসালয় রাজবাড়ীর চিকিৎসক মো. মিজানুর রহমান ও পরিচালক আবু জাফর। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম মাহবুব-উল করিম জানান, উপজেলার পাটকিয়াবাড়ী আলিয়া মাদ্রাসায় গতকাল ওই চিকিৎসালয়ের ব্যানারে এক দিনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়। ওই চিকিৎসকের চিকিৎসা কার্যক্রম দেখে স্থানীয় মানুষের সন্দেহ হলে তারা তাঁকে (ইউএনও) ঘটনাটি জানায়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিআশার আলোর ভবন বাংলাদেশ নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘ পরিচালিত প্রতিবন্ধী শিশু কল্যাণ সংগঠন ‘আশার আলো’র নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ সংঘের সভাপতি ও নৌবাহিনী প্রধানের সহধর্মিণী বেগম শবনম আহমেদ গতকাল রোববার চট্টগ্রামে অবস্থিত নাবিক কলোনি-১-এ এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদও উপস্থিত ছিলেন। আশার আলো ২০০৩ সালের জুনে কার্যক্রম শুরু করে। এ সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসার মাধ্যমে প্রতিবন্ধীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। আইএসপিআর