সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ কারখানাকে জরিমানাঅগ্নি প্রতিরোধের ব্যবস্থা না থাকায় চট্টগ্রামের পাঁচটি পোশাক কারখানাকে গতকাল মঙ্গলবার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব কারখানার মালিকপক্ষের কাছ থেকে তিন লাখ ৬০ হাজার টাকা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আশফাকুল হক চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বন্দর এলাকার মেসার্স প্রগ্রেসিভ নিটওয়্যার লিমিটেড, আগ্রাবাদের জাবির গার্মেন্টস লিমিটেড, ডিটি রোডের জুলেখা গার্মেন্টস লিমিটেড, দেওয়ানহাটের ইস্টার্ন ড্রেসেস লিমিটেড ও পাহাড়তলীর রিয়ার্স এ্যাপারেলস লিমিটেডকে জরিমানা করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামলাশ উদ্ধারপাবনা পৌরসভার ছাতিয়ানী এলাকা থেকে গতকাল মঙ্গলবার মো. মিঠুন নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি পৌর এলাকার মাঠপাড়া মহল্লায়। মিঠুনের পরিবার জানায়, সোমবার রাত ১০টার দিকে কয়েকজন বন্ধু তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। পাবনা অফিস ঝুলন্ত লাশ উদ্ধারফরিদপুর শহরের মধ্য কমলাপুর এলাকা থেকে গতকাল মঙ্গলবার জিয়াউল রহমান সিদ্দিকী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, নিজ বাড়ির দোতলার চিলেকোঠায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাঁর ভাই জামিল রানা সিদ্দিকী অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিসতদন্ত কমিটি গঠনবরিশালের গৌরনদী উপজেলার মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে গতকাল মঙ্গলবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জানান, গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধিমামলা১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রাখিবুল ইসলামের আদালতে মামলা দুটি করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা ফজলুল রহমান শিকদারের মেয়ে মোসাম্মত নাজমা শিকদার ও শহীদ মুক্তিযোদ্ধা তৈয়ব আলী শেখের ছেলে আফতার শেখ মামলা দুটি করেন। আদালত মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা দুটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। বাগেরহাট প্রতিনিধি