সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন জেলে নিখোঁজকক্সবাজারের কুতুবদিয়া উপকূলে বঙ্গোপসাগরে গতকাল বুধবার ভোর রাতে একটি মাছ ধরার ট্রলার থেকে মাছ, জাল ও ইঞ্জিন লুট করেছে জলদস্যুরা। এ সময় জলদস্যুদের হামলায় সাত জেলে আহত হয়েছেন। তিন জেলেকে সাগরে ফেলে দিয়েছে জলদস্যুরা। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি। ট্রলারের মালিক সত্যরঞ্জন দাশ জানান, গভীর সাগর থেকে মাছ ধরে ফেরার সময় কুতুবদিয়া থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সাগরের ‘জাহাজ খাড়ি’ নামক জায়গায় অস্ত্রধারী জলদস্যুরা এ লুটপাট চালায়। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারআসামি গ্রেপ্তারমাদারীপুর-ঢাকা রুটে চলাচলকারী এমভি টিপু-২ লঞ্চের এক কর্মীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চরমপন্থী ক্যাডার নান্নু সরদারকে গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারীপুর সদর উপজেলার দাসেরচর গ্রামে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর থানার আওতাধীন শ্রীনদী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহিন জানান, নান্নু সরদার চরমপন্থী দল নাছিম-মাছিম গ্রুপের কিলার বাহিনীর অন্যতম সদস্য। মাদারীপুর প্রতিনিধিযাবজ্জীবন কারাদণ্ডস্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার হিজলী গ্রামের হারুন নামের এক স্কুলছাত্রকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এস এম জহুরুল ইসলাম এ রায় দেন। আদালত সূত্রে গেছে, ২০০৪ সালের ১ নভেম্বর ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে হারুন (১৪)। নাটোর প্রতিনিধিপানির দাবিতেপানির দাবিতে গাইবান্ধা শহরের স্টেশন রোডে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণীপেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়। পৌর এলাকায় পানযোগ্য পানির নিশ্চয়তা, ঘাঘট লেকের বাস্তবায়ন, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সুব্যবস্থার দাবিতে গাইবান্ধা পরিবেশ আন্দোলন কমিটি এই কর্মসূচির আয়োজন করে। গাইবান্ধা প্রতিনিধিজেল-জরিমানাড্রাইভিং লাইসেন্স না থাকায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত ১৯ জন ট্যাক্সিচালককে জেল ও জরিমানা করেছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোমিনুর রশিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। এ সময় ১৫ জন চালককে তিন থেকে ছয় দিন বিনা শ্রম কারাদণ্ডাদেশ ও অপর চারজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি