সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরু চুরিরংপুরের তারাগঞ্জ উপজেলায় গত বুধবার রাতে কয়েকটি ঘরের বেড়া কেটে ২১টি গরু চুরি হয়েছে। উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর, দৌলতপুর ও কাজীপাড়া এবং ইকরচালী ইউনিয়নের জগদীশপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, লোকমুখে গরু চুরির কথা শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিস্মারকলিপিবাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির খুলনা জেলা ও মহানগর শাখা গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর নয় দফা দাবিসহ স্মারকলিপি দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর শিক্ষক সমিতির উপদেষ্টা এ আউয়াল, মহানগর শিক্ষক সমিতির সভাপতি সুলতানা ফাতিমা রহমান ও সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান, সমিতির জেলা আহ্বায়ক এস এম সালাহউদ্দিন, সদস্যসচিব তপন রায় প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, খুলনালাশ উদ্ধারমাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরি ঘাটসংলগ্ন পদ্মা নদী থেকে গতকাল বৃহস্পতিবার এক অজ্ঞাত তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সূত্র জানায়, নদীতে লাশ ভেসে থাকতে দেখে কয়েকজন লঞ্চ ও ট্রলারের যাত্রী পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। শিবচর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, তাঁর দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ফেরি বা লঞ্চ থেকে পড়ে গিয়ে অথবা অন্য কোনো কারণে ওই তরুণীর মৃত্যু হতে পারে। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঋণ বিতরণউত্তরা ব্যাংকের গোপালগঞ্জ শাখা গতকাল বৃহস্পতিবার ৩৩ জন কৃষককে ২১ লাখ ৪০ হাজার টাকা ঋণ দিয়েছে। তাঁদের হাতে ঋণের চেক তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দীন আহাম্মদ। কৃষিঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকসেবা বিশ্বমানে উন্নীত করতে ২০১১ সালের মধ্যে ব্যাংকের সব শাখা অনলাইনের আওতায় আনা হবে। অনুষ্ঠানে ব্যাংকের বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন। গোপালগঞ্জ প্রতিনিধিসম্মেলনবাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও সদর উপজেলার বার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার জেলা প্রেসক্লাব মিলনায়তনে হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন দলের ঠাকুরগাঁও কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ মেরাজুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে দলের সদর উপজেলা শাখার সভাপতি আজিজুল রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। দ্বিতীয় অধিবেশনে ২৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। ঠাকুরগাঁও প্রতিনিধি