সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর পর১৫ বছর পর খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজে আবারও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। খুলনাবাসীর দাবি ও কলেজ কর্তৃপক্ষের আগ্রহের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালুর এ আদেশ দেয়। কলেজের অধ্যক্ষ আহাম্মেদ রেজা প্রথম আলোকে বলেন, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আজ শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত ভর্তি ফরম নিতে ও জমা দিতে পারবে। খুলনা অফিসলাশ উদ্ধারচাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার ঘনিয়ারের পুকুর থেকে গতকাল শুক্রবার অজ্ঞাত পরিচয় এক নারীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধিফেনসিডিলসহ আটকডুমুরিয়া বাসস্ট্যান্ডে গতকাল শুক্রবার খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ লিটার ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক হওয়া ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কাকডাঙ্গা গ্রামের আমিনুর রহমান ও আতাউর রহমান। র‌্যাব-৬-এর ডিএডি আমজাদ হোসেন জানান, আমিনুর ও আতাউরের ব্যাগ তল্লাশি করে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। ডুমুরিয়া থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ডাকাতির অভিযোগনরসিংদীর মাধবদীর ফুলতলা বাজারে রিফাত ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের মালিক জন্টু মিয়া প্রথম আলোকে জানান, রাত নয়টার দিকে ১২ থেকে ১৪ জনের ডাকাত দল ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে দোকানের কর্মচারী সালাউদ্দিন মিয়াকে মারধর করে নগদ পাঁচ লাখ ৩০ হাজার ৭০০ টাকা নিয়ে গেছে। তবে পুলিশ বলেছে, ডাকাতি নয়, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব