সংক্ষেপে সারা দেশ
স্মরণসভামতিউর রহমান কবিরাজের জীবন ছিল সংগ্রামী। তিনি গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মতিউর রহমান কবিরাজের স্মরণে আয়োজিত শোকসভায় বক্তারা এ কথা বলেন। ‘একুশে চেতনা পরিষদ’ গত বুধবার শিল্পকলা একাডেমীতে ওই সভার আয়োজন করে। গত পয়লা জুন ৯৩ বছর বয়সে বগুড়ায় ইন্তেকাল করেন তিনি। তাঁর স্মরণে আয়োজিত সভায় একুশে চেতনা পরিষদের সাধারণ সম্পাদক কামাল লোহানী, সাংগঠনিক সম্পাদক জামিল আখতার ও কার্যনির্বাহী সদস্য গোলাম আরিফ বক্তব্য দেন। বক্তারা তাঁর জীবনের আদর্শ অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি। ধর্ষণের অভিযোগরাঙামাটির টেলিভিশন উপকেন্দ্র এলাকায় গত শনিবার এক আদিবাসী কিশোরী গৃহকর্মী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরী জানায়, গত শনিবার ভোরে সে শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ কার্যালয় এলাকার গৃহকর্তার বাড়ি থেকে বনবিহারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথ হারিয়ে একপর্যায়ে সে ভেদভেদি এলাকায় চলে যায়। ওই সময় দুই বাঙালি যুবক তাকে ধরে টিভি কেন্দ্রের সামনের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিলাশ উদ্ধারলক্ষ্মীপুর সদর হাসপাতাল লাশঘরসংলগ্ন ডোবা থেকে গত শনিবার রাতে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া জানান, তাঁর বয়স আনুমানিক ২২ বছর। মৃতদেহটি চার-পাঁচ দিনের পুরোনো বলে পুলিশ ধারণা করছে। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। লক্ষ্মীপুর প্রতিনিধিওসি বদলিচুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ ফকিরকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক শেখ হেমায়েত হোসেন গত শুক্রবার বদলির এ নির্দেশ দেন। গত শনিবার দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থল খুলনার উদ্দেশে রওনা হয়েছেন ইলিয়াস ফকির। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মাজু গ্রামের শরিফুল ইসলাম নামের এক ব্যক্তির ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠার পর তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি