সংক্ষেপে সারা দেশ
বৃক্ষরোপণ অভিযাননাটোরের লালপুর উপজেলার চারটি সড়কের ১০ কিলোমিটারজুড়ে উভয় পাশে ১০ হাজার গাছের চারা রোপণ শুরু হয়েছে। গতকাল সোমবার বন বিভাগের পক্ষ থেকে এই কর্মসূচি শুরু হয়। রহিমপুর-উধনপাড়া যুব উন্নয়ন সংস্থা এসব গাছ রক্ষণাবেক্ষণ করবে। রহিমপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মাস্টার। বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম, রাজশাহীর বন বিভাগের ফরেস্ট রেঞ্জার কৃষ্ণচন্দ্র দাস প্রমুখ। লালপুর (নাটোর) প্রতিনিধিসন্ত্রাসী হামলায়জয়পুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রনি আহম্মেদকে গতকাল সোমবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। জয়পুরহাট শহরের নতুনহাট এলাকার দক্ষিণ পাশে একটি কবরস্থানে এ ঘটনা ঘটে। রনির বাড়ি জয়পুরহাট পৌর এলাকার দেওয়ানপাড়া গ্রামে। তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জয়পুরহাট প্রতিনিধিজরিমানাচুয়াডাঙ্গায় গতকাল সোমবার চারটি ক্লিনিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের সনো সেন্টার, উপশম ক্লিনিক ও মেরী স্টোপসকে পাঁচ হাজার টাকা করে এবং ইউনাইটেড ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে অস্ত্রোপচার, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ নানা অব্যবস্থাপনার দায়ে এই জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি