সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারপঞ্চগড়ের বোদা উপজেলার শালবাড়ী এলাকায় করতোয়া নদীর বালুচর থেকে গতকাল মঙ্গলবার জালাল উদ্দীন নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ বাজার এলাকায়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আলী খান প্রথম আলোকে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পঞ্চগড় প্রতিনিধিওসি বরখাস্তসাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম হাসেম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার পুলিশ সদর দপ্তর থেকে ফ্যাক্সযোগে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে তাঁকে বরখাস্তের এই নির্দেশ পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, হাসেম খান সাতক্ষীরা সদর থানায় যোগদানের পর তাঁর বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাবহিষ্কারদলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জে ছাত্রলীগের সাত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন রিফাতুল ইসলাম, অসিত বালা, শরীফ মাহমুদুল হাসান, উজ্জ্বল বিশ্বাস, জহিরুল ইসলাম, তন্ময় মহন্ত ও শরীফুল সিকদার। গোপালগঞ্জ প্রতিনিধি