সংক্ষেপে সারা দেশ
মাদকদ্রব্য উদ্ধার কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী জালুয়াপাড়া থেকে তিন কেজি হেরোইন ও পূর্ব শরীফপুর গ্রাম থেকে পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বিডিআর সদস্যরা। গত মঙ্গলবার রাতে পরিত্যক্ত অবস্থায় সড়কের পাশ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিডিআরের ৩৩ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফখরুদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাজরিমানাসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পাঁচটি তেলের মিলে অভিযান চালিয়ে ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জের নির্বাহী হাকিম এস এম রফিকুল ইসলাম ও মো. মনিরুজ্জামান বকাউল জানান, উল্লাপাড়ার মামা-ভাগ্নে, আবদুল্লাহ, মানিক, মিলন ও আশা অয়েল মিলে অস্বাস্থ্যকর পরিবেশ, ভেজাল তেল মেশানো এবং নকল লেবেল লাগানোর অপরাধে এ জরিমানা আদায় করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ পতাকা বৈঠকমেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে গতকাল বুধবার বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিডিআর পক্ষের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল আইনুল জামাল ও বিএসএফের পক্ষের নেতৃত্ব দেন ৯০ ব্যাটালিয়ন কোম্পানির কমান্ড্যান্ট কর্নেল মনোজ বানওয়াল। পরে বিকেলে বিডিআর ও বিএসএফ জওয়ানদের মধ্যে প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মেহেরপুর প্রতিনিধিতারার মেলা বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) কুমিল্লা শাখার উদ্যোগে যুব-কিশোরদের প্রজনন স্বাস্থ্য ও সেবা কার্যক্রম পরিচালনার জন্য ‘তারার মেলা’ নামের যুববান্ধব কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের শাসনগাছা কার্যালয়ে এটি উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাআটক দুইমেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কানাইনগর থেকে গতকাল বুধবার দুপুরে দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন ভোলার মঞ্জুর হোসেন এবং চাঁদপুরের জুয়েল মিয়া। এ সময় একই অভিযোগে মেসার্স গোবিন্দপুর নামের একটি ড্রেজারও আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি