সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা প্রশিক্ষণ রাজশাহী নগরের লক্ষ্মীপুরে এডিডি প্রশিক্ষণকেন্দ্রে গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী বাক ও শ্রবণপ্রতিবন্ধীদের ইশারা ভাষায় প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার আয়োজনে এবং ডিজঅ্যাবিলিটি রাইটস ফান্ড (ডিআরএফ) ও অ্যাবিলিস ফাউন্ডেশনের সহযোগিতায় এ প্রশিক্ষণ হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি আক্তার হোসেন। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুজিবর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার প্রশিক্ষক সাইফুর রহমান। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীমুরগি বিতরণপটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত ৩০০ দরিদ্র পরিবারকে ১০টি করে মুরগি দেওয়া হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আর্থিক সহায়তায় পদক্ষেপ মানবিক উন্নয়নকেন্দ্রের উদ্যোগে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজমাঠে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এসব মুরগি দেওয়া হয়। এ সময় পদক্ষেপ মানবিক উন্নয়নকেন্দ্রের উপব্যবস্থাপক সহিদুর রহমান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিআশ্রয়কেন্দ্র উদ্বোধনপটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীর রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জার্মানভিত্তিক বহুজাতিক কোম্পানি বিএএসএফের সহায়তায় একটি বহুমুখী বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএএসএফের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সারিয়া সাদিক। এ সময় জার্মান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হ্যান্স হিনরিচ সিনেলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান। পটুয়াখালী অফিসআগ্নেয়াস্ত্র উদ্ধারযশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রাম থেকে গত বুধবার দুইটি শাটারগান, ছয়টি হাতবোমা, চারটি গুলি ও দুইটি রামদা উদ্ধার করেছে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে বিএনপির কর্মী তবি মোড়লের মোড়ল কিন্ডারগার্টেনের পাশ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। যশোর অফিস