সংক্ষেপে সারা দেশ
কুপিয়ে জখমপটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীতে গত বৃহস্পতিবার অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে। এলাকাবাসী জানান, ওষুধ ব্যবসায়ী হানিফ সরদার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। পরে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পটুয়াখালী বিশ্ববিদ্যালয় সংবাদদাতারাইফেল উদ্ধারনওগাঁ সদর থানার পুলিশ গত বৃহস্পতিবার শহরের হোটেলপট্টি মহল্লা থেকে দুটি পরিত্যক্ত রাইফেল ও ১০টি গুলি উদ্ধার করেছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজনীন আক্তার জানান, হোটেলপট্টি মহল্লায় নির্মাণাধীন একটি মার্কেটের মাটি কাটার সময় শ্রমিকেরা রাইফেল দুটি পরিত্যক্ত অবস্থায় পান। পরে খবর দিলে পুলিশ তা থানায় নিয়ে আসে। নওগাঁ প্রতিনিধিপ্রদর্শনীরাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় বাংলালিংক ও আমরা রাজশাহীবাসীর পৃষ্ঠপোষকতায় গতকাল শুক্রবার তিন দিনব্যাপী আম ও সিল্ক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন চৌধুরী। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী