সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দম্পতি গ্রেপ্তার পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর গ্রাম থেকে গত শুক্রবার সৈয়দ মো. জাকির হোসেন ও তাঁর স্ত্রী ছখিনুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, ওই দম্পতিকে গৃহবধূ জয়নব বিবি হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। গত ৬ জুন জয়নব খুন হন। পটুয়াখালী অফিসগোলটেবিল বৈঠকনীলফামারীর জেলা প্রশাসন সম্মেলন কেন্দ্রে গতকাল শনিবার খাসজমি বন্দোবস্তের ক্ষেত্রে সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে এক গোলটেবিল বৈঠক হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়াঙ্কুর এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নীলফামারী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাহিদ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক জিল্লুর রহমান। নীলফামারী প্রতিনিধি বাল্ব বিতরণরাজশাহীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে গতকাল শনিবার বিদ্যুৎ-সাশ্রয়ী বাল্ব বিতরণ করা হয়েছে। নগরের উপশহর টাউন স্যাটেলাইট হাইস্কুল মাঠে গ্রাহকদের মধ্যে এই বাল্ব বিতরণ করা হয়। রাজশাহী শহরে ৪৭টি, গোদাগাড়িতে পাঁচটি এবং তানোরে একটি অনুষ্ঠানেও গতকাল বাল্ব বিতরণ করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী