সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা আটকঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের রুকন মোসলেম উদ্দীনকে গতকাল রোববার শহরের পোস্ট অফিস মোড় থেকে আটক করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা বলেন, সকালে মোসলেম উদ্দীন বেশ কিছু লোকজন নিয়ে পোস্ট অফিস মোড়ে হাজির হন। এতে শহরে উত্তেজনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় তাঁকে আটক করা হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহমানববন্ধনবাংলাদেশ জুটমিল করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন রাঙ্গুনিয়া কর্ণফুলী জুট ও ফোরাত কার্পেট মিলস সরকারিভাবে চালুর দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত শ্রমিকেরা। এক হাজারেরও বেশি শ্রমিক এতে অংশ নেন। কর্ণফুলী জুটমিলের ফটকের সামনে কাপ্তাই সড়কে এ মানববন্ধন হয়। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিচক্ষুশিবিরফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উত্তর চর সুলতানপুর ডাক্তারবাড়ি প্রাঙ্গণে বিনা মূল্যে এক চক্ষুশিবিরের আয়োজন করা হয়। চক্ষুবিশেষজ্ঞ মহসীন বেগের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল এই চিকিৎসা-সেবা দেয়। সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলা এ চক্ষুশিবিরে ৭০০ রোগীকে ব্যবস্থাপত্র দেওয়া হয়। এ ছাড়া ছানি অস্ত্রোপচারের জন্য ১৬৫ জন রোগীকে বাছাই করা হয়। ফরিদপুরের আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালে পর্যায়ক্রমে এসব রোগীর ছানি অপসারণ করা হবে। ফরিদপুর অফিসআদিবাসীদের মানববন্ধন ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’ থেকে বাদপড়া আদিবাসী জাতিগোষ্ঠীগুলোর নাম আবার অন্তর্ভুক্ত করার দাবিতে গতকাল রোববার রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে বক্তারা বলেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’-এ ২৭টি আদিবাসী জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু দেশে ৪৫টিরও বেশি আদিবাসী জাতিগোষ্ঠী রয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ বৃহত্তর ময়মনসিংহ ও সিলেটের কোনো আদিবাসী জাতিগোষ্ঠীই তালিকা থেকে বাদ পড়েনি। অথচ উত্তরবঙ্গের মাত্র ছয়-সাতটি আদিবাসী জাতিগোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী