সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশে ডাকাতিচট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দিয়াকুল গ্রামের নতুনপাড়ায় গত রোববার গভীর রাতে ব্যবসায়ী মিলন দাশের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা পাঁচ ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা ও মুঠোফোন নিয়ে যায়। এ সময় ডাকাতদের গুলিতে পাঁচজন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে প্রথমে দোহাজারী হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, গত রোববার দিবাগত রাত তিনটার দিকে ডাকাতের দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিলাঠির আঘাতে মৃত্যুচাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহিপুরে গত রোববার রাতে মুঠোফোন চুরিকে কেন্দ্র করে আমবাগানের পাহারাদারদের লাঠির আঘাতে লতিফা নামে এক নারী মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, মহিপুরের একটি আমবাগানের পাহারাদারদের একটি মুঠোফোন চুরি হয়। চোর সন্দেহে লতিফার ভাই সোহেলকে ডেকে নিয়ে মারধর শুরু করেন পাহারাদার সুমন, এনামুলসহ আরও কয়েকজন। এ সময় লতিফা এগিয়ে গেলে তাঁর সঙ্গে পাহারাদারদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে লতিফার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জবিক্ষোভ সমাবেশচলতি অর্থবছরের ঘোষিত বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের উন্নয়ন ও স্থায়ী কর্মসংস্থানের জন্য ৪০ শতাংশ পৃথক বরাদ্দসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। এ দাবিতে গতকাল সোমবার নীলফামারী শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা সমাবেশ করেছে। সমাবেশ শেষে জেলা প্রশাসক জিল্লুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি শ্রীদাম দাস, আতিয়ার রহমান, সোলায়মান আলী, প্রমুখ। নীলফামারী প্রতিনিধি২৮ বছর আগেইরাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঝিনাপাড়া গ্রাম থেকে গত শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা আবদুল আজিজকে গত রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার গোদাগড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, ২৮ বছর আগে ১৯৮২ সালের একটি ডাকাতি মামলায় আজিজের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। ২০০১ সালের অপর একটি মামলায় তাঁর আরও ১৭ বছরের কারাদণ্ড হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী