সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাশ্বতকে বাঁচাতেঅ্যানকোলাইজিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাশ্বত সত্যের চিকিৎসার জন্য সাড়ে সাত লাখ টাকা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। গত রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে শাশ্বতের হাতে এ টাকা তুলে দেন তিনি। মেয়র জানান, রাজশাহীর বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এই টাকা সংগ্রহ করা হয়েছে। শাশ্বতকে বাঁচাতে আরও অন্তত ২০ লাখ টাকা দরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিনির্বাচনে জয়ীকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের আওয়ামী সমর্থক খালেক-মকবুল পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। ১০ সদস্যের এই কমিটির সভাপতি পদে মো. আবদুল খালেক, সহসভাপতি মো. আবদুর রশিদ, সাধারণ সম্পাদক সৈয়দ মকবুল আহাম্মদ নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) জামাল এ নাসের এই ফল ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাচারা বিতরণঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাকে প্রাকৃতিক বিপর্যয়ের কবল থেকে রক্ষার জন্য আট হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছে সিএইচসিপি নামের একটি সংগঠন। গত সোমবার দুপুরে উপজেলার মাদারবাড়ীতে দুই হাজার দুস্থ নারীর হাতে চারটি করে চারা তুলে দেওয়া হয়। এ সময় চারা রোপণের স্থান, পদ্ধতি ও পরিচর্যা বিষয়ে সংগঠনের কর্মকর্তারা নারীদের প্রশিক্ষণ দেন। গোপালগঞ্জ প্রতিনিধিবিক্ষোভবিড়িশ্রমিকদের স্বার্থ রক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগরে বিক্ষোভ করেছেন আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের কয়েক শ শ্রমিক। বিড়ির ওপর থেকে শুল্ক প্রত্যাহার এবং বিড়ি ও সিগারেটের সুষম প্রতিযোগিতার জন্য সিগারেটের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম কমপক্ষে ২০ টাকা করার দাবি জানান তাঁরা। এর আগে গত রোববার সকালে অন্তত চার শ শ্রমিক পাবনার জেলা প্রশাসক ও সহকারী কমিশনার কাস্টম এক্সাইজ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি